শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সাপাহারে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ৬৫টি  বকনা গরু বিতরণ 

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

আঃ রহিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহার উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ৬৫টি গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই গরু বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি)পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ,সহ উপকারভোগী আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, গরুগুলো সঠিকভাবে লালন-পালন করলে সুবিধাভোগী পরিবারগুলো লাভবান হবে এবং দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ তার বক্তব্যে বলেন, “গরু বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন সাধন করা। বিতরণকৃত গরুগুলো থেকে আয় করে তারা নিজেদের জীবিকা আরও শক্তিশালী করতে পারবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102