বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১২ Time View

সানজিদা রুমা নরসিংদী:

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ একটি সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। এদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ সময় আন্দোলন করেছে। তার চূড়ান্ত পর্যায়ে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছিল তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংদী বাজার বণিক সমিতির উদ্যোগে নরসিংদী বাজারে ইফতার ও দোয়া মাহফিলের একদিনের নোটিশে উক্ত অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে আগমন ঘটলে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও ব্যবসায়ীদের ঢল নামে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে
ড. আব্দুল মঈন খান আরো বলেন, নরসিংদী জেলে অন্যায়ভাবে যাদের আটকে রাখা হয়েছিল, ১৯ জুলাই কারাগার ভেঙে তাদের মুক্ত করেছে ছাত্রজনতা। ওই দিন তারা শরীরের রক্ত দিয়ে, জীবন দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। ১৭২৭ সালে তেহার জেল ভেঙে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, ১৯ জুলাই নরসিংদী কারাগার ভেঙে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। আপনারা দেখেছেন, পরবর্তীতে দুই সপ্তাহের ব্যবধানে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। মানুষের চেয়ে বড় কোনো অধিকার পৃথিবীতে নেই।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি ভোটার। তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা যাদের পক্ষে থাকবে, তাদের আমরা মেনে নেব।
শহর বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী বাজার বণিক সমিতির ৫ বারের সভাপতি মো: বাবুল সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী হাজী আব্দুল মোতালিব এর সঞ্চলনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম ত্যাগী নেতা আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি যুব সমাজের আইকন প্রতিবাদী সৎ সাহসি মো: শাহান শাহ শানু, জেলা যুবদলের সেক্রেটারি ও চড় আড়ালিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার হাসান, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল,পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো:মনির হোসেন, আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক নাজমুল ইসলাম ভুইয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102