বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কটিয়াদীতে ৪৭হাজার ৩৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৯ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৫ই মার্চ সারা দেশের ন্যায় কটিয়াদীতে ও জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলায় মোট ২৬১টি কেন্দ্রে ৪৭ হাজার ৩৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, ডেপুটি সিভিল সার্জন দিদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ঈসা খান, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ শাহরিয়ার, মেডিকেল অফিসার মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম বাচ্চু, এমটি ইপিআই রিয়াজ মাহমুদ প্রমুখ পরবর্তীতে তারা বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন অস্থায়ী কেন্দ্র ও পরিদর্শন করেন।
কটিয়াদী উপজেলায় মোট ২৪১টি কেন্দ্রে ৪৮হাজার ২৫৫ জন শিশুকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬মাস থেকে৫৯ মাস বয়সীদের ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও সেখানে সর্বমোট ৪৭হাজার ৩৩৭ জন শিশুকে “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। কটিয়াদী উপজেলার এমটি ইপিআই কর্মকর্তা রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা হয়েছে যাতে কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পরে। ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরের দুই বার ৯৮% শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে, ভিটামিন “এ” এর অভাব জনিত অন্ধত্বের হার দুই শতাংশের ও নিচে নেমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও অনেক কমেছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহনে বাদ পড়া শিশুদের ব্যাপারে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ঈছা খান, বাদ পড়া শিশুদেরকে পর্যায়ক্রমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102