বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

রিফাত, বেড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২১ মার্চ) দুপুরে মরহুম এ্যাডঃ আব্দুর রহিম এবং বেগম নুরুন্নাহার স্মৃতি পরিষদের আয়োজনে সিএন্ডবি বাসস্ট্যান্ড জামে মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক সচিব,রেলপথ মন্ত্রণালয় ও সার্বক্ষনিক সদস্য,জাতীয় মানবাধিকার কমিশন সেলিম রেজা।
বিষেশ অতিথি ছিলেন, ডাঃ আব্দুল আওয়াল,আলহেরা স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাকিমুল কবির,গ্যালাক্রি স্কুল ও কলেজের প্রিন্সিপাল এম এ সালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে সাবেক ডেপুটি ডিরেক্ট এটিএম ফজলুর রহিম,লেঃ কর্নেল ডাঃ জামিল জাইদুর রহিম।

অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন করমজা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ আবু দাউদ,শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবদুল্লাহ,তানবিরুল উম্মাহ মাদরাসার শিক্ষক হাফেজ নূহ আলম,শানিলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মাহফুজ।

ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে ১০০ জন প্রতিযোগীদের মধ্যে গাইরে হাফেজ ৫ ও হাফেজে কুরআন ৫ মোট বিজয়ী হয়েছেন ১০ জন।

গাইরে হাফেজে প্রথম স্থান অধিকৃত হয় সাঁথিয়া তেথুলিয়া এতিমখানা মাদরাসার মোঃ রিহাদুজ্জামান রুজন ও হাফেজে কুরআনে প্রথম স্থান অধিকৃত হয় শাহজাদপুর জামিয়া রশিদিয়া নূরবক্র মাদরাসার হাফেজ মোঃ আবুল হাসেম। বিজয়ীদের পুরস্কার হিসাবে ১ম জনকে ১০ হাজার,২য় ৭ হাজার,৩য় ৫হাজার,৪র্থ ৩ হাজার ও ৫ম কে ২ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102