মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সাঁথিয়ায় পুত্রের কুড়ালের আঘাতে বাবা নিহত

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৬ Time View

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত মালেক শেখ মৃত তয়জাল শেখের ছেলে। স্বজনদের দাবী ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।

শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশ কাটতে পিতাকে সাহায্য করার জন্য ঘুম থেকে ডেকে তোলায় পিতার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে মানিক হোসেন তার সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে পিতা আব্দুল মালেক কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102