মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

নড়াইল ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ০১

Coder Boss
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:

নড়াইল মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সুজন মোল্যা (৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সুজন মোল্যা(৩৮) নড়াইল সদর থানাধীন বরাশুলা গ্রামের মৃত সাইফুর রহমান মোল্লার ছেলে। ২৩ মার্চ’২৫ সন্ধ্যা ৭ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ মালিবাগ মোড়ে পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন ও এএসআই (নিঃ) উজ্জ্বল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সুজন মোল্যা(৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102