শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কবিতাঃ ঈদের কষ্ট

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম

ঈদ আসলে কিছু মানুষের
কষ্ট বাড়ে দ্বিগুণ।
কষ্টে তাদের জীবনটা হয়,
জ্বলে পুড়ে আগুন।

ঈদের খরচ জোগান দিতে
খায় তাঁরা হিমশিম।
অর্থাভাবে গভীর চিন্তায়,
মাথা ঘোরে ঝিমঝিম।

ঈদ মার্কেট নতুন জামা,
ছেলে মেয়েরা চায়।
গরীর বাবা নতুন জামা,
কিনে দিতে না পায়।

ঈদ আসলে বাড়তি খরচ,
কতো কিছু হয়।
এ সব ছাড়া ঈদের স্বাদ,
খুশি হবার নয়।

পাশের বাড়ির রহিম করিম,
পড়ছে নতুন জামা।
বলছে বাবা আমরা গরীব,
ওসব পড়তে মানা।

ঈদের দিন ধনীরা খাবে,
হরেক রকম খাবার।
কোরমা পোলাও মাছ মাংস,
খেয়ে ফেলে সাবার।

ঈদের খুশি গরীব মানুষের
স্বপ্ন থেকে যায়।
ডাল সবজি আলু ভর্তা,
যা পায় তাই খায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102