বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বেড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

রিফাত বেড়া (পাবনা) প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বেড়ায় মোট ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল বিতরণের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেড়া উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর জানান, মোট ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল দেওয়া হবে। এর মধ্যে ১৪০০ জন কৃষক জনপ্রতি তিল বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং মুগ বীজ মোট ৫০ জন কৃষক জনপ্রতি ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102