শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

কবিতাঃ স্বাধীনতার গল্প

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৮ Time View

শামীম আহমেদ (সাংবাদিক)

বছর ঘুরে ছাব্বিশ শে মার্চ
স্বাধীনতা দিবস এলে,
শহিদ মিনারটি ভরে উঠে
ফুলে আর ফুলে।

স্বাধীনতার যুদ্ধ আমি
দেখিনি দু চোখে,
শুনেছি গল্প স্বাধীনতার
আমার বাবার মুখে।

বলেছে বাবা শুনরে খোকা
স্বাধীনতার কাহিনী,
বলতে গিয়ে গল্প বাবার
ঝরলো চোখের পানি।

সারাদেশে যুদ্ধ হলো
টানা নয় মাস,
প্রতি দিন দেখা যেত
কত তাজা লাশ।

ত্রিশ লক্ষ প্রান কাড়িয়া
নিলো পাক-বাহিনী,
দুই লক্ষ মা- বোনের
করলো মান-হানী।

স্বাধীনতার জন্য যারা
দিলো সেদিন প্রাণ,
তাদের স্বরনে লেখি
গল্প-কবিতা-গান।

স্বাধীনতার গল্প নয়তো অল্প
হবে নাতো বলে শেষ,
অনেক ত্যাগে বিনিময় পেলাম
স্বাধীন বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102