শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

কবিতাঃ স্বাধীনতা বলতে বুঝায়

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

গাজী জিয়াউর রহমান

স্বাধীনতা বলতে বুঝায়
বুক ফুলিয়ে চলতে পারা,
মায়ের মুখে খুশির হাসি
ভাই বোনেদের বাঁধনহারা।

স্বাধীনতা বলতে বুঝায়
স্বাধীন ভাবে বাঁচতে শেখা,
মুক্ত স্বরে মনের কথায়
গান,কবিতা,গল্প লেখা।

স্বাধীনতা বলতে বুঝায়
অধীনতা পায়ে দলা,
দেশের স্বার্থে,ষড়যন্ত্র
পায়ের নিচে পিষে চলা।

স্বাধীনতা বলতে বুঝায়
শত্রুর বুকে কাঁপন ধরা,
দেশের শত্রু যারাই হবে
শক্ত হাতে দমন করা।

স্বাধীনতা বলতে বুঝায়
আমার বোনের আত্মসম্মান,
দেশ রক্ষাতে উজাড় রবে
সদা সকল মানুষের প্রাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102