রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবসে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ,চট্টগ্রাম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জন প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ,বুধবার বিকাল ৫ টায় আমিরাবাদ মোটর স্টেশনস্থ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম ও সহ-সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আরও স্মরণ করছি, জুলাইয়ে গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬টি বছর মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল, কথা বলার অধিকার ছিলনা। আমরা এখন মুক্ত বাতাসে কথা বলছি, বসবাস করছি। জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। একটি সুন্দর সমাজ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102