মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বেড়ায় ধর্ষণ থেকে রেহাই পেলো না ৬ বছরের শিশু কন্যা, ধর্ষক গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫০ Time View

বেড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামে ছয় বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে গোলজার হোসেন (৫২) পাশের বাড়ীর ছয় বছরের শিশু কন্যাকে ১০ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ধর্ষিতার মা তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ধর্ষণের কথা জানান এবং আশঙ্কাজনক অবস্থার কারণে পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।

ধর্ষিতার পিতা বেড়া থানায় খবর দিলে পুলিশ ধর্ষক গোলজারকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।

এই ঘটনা স্থানীয় জনগণ জানতে পেরে উত্তেজিত জনতা ধর্ষকের বসত ঘর ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে এবং গ্রামবাসী বাদ মাগরিব ধর্ষকের ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেন।

বেড়া থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102