বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, উদ্বিগ্ন অভিভাবকরা

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক সপ্তাহ ধরে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা না থাকায়, স্বাস্থ্য সুরক্ষা সংকটে ভুগছেন অভিভাবকরা। অপরদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা।যার ফলে শিশুদের টিকা নিতে আসা জনগণ হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
জানা যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ১০ ধরনের টিকা দেওয়া হয়ে থাকে।গত রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা ভবনের নিচ তলায় টিকাদানের জন্য নির্দিষ্ট কক্ষটিতে তালা ঝুলানো। দায়িত্বে থাকা দুজন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানোর কথা জিজ্ঞাসা করায় তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক নারীকে, শিশুদের টিকাদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন সোম ও মঙ্গলবারে আসতে। তবে এ ধরনের কোন নির্দেশিকা তিনি দেখাতে পারেননি। এ সময় বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা দূর দূরান্ত থেকে বেশ কয়েকবার টাকা পয়সা খরচ করে এখানে এসেও শিশুদের টিকা না থাকায় টিকা দিতে পারেননি। যার ফলে তারা এ ব্যাপারে খুবই হতাশা প্রকাশ করছেন।এক অভিভাবক আল-আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। সময়মতো ও ধারাবাহিক ভাবে টিকা দিতে না পারলে স্বাস্থ্য -সুরক্ষা সংকটে পড়বে।এ ব্যাপারে আমার মত অনেক অভিভাবকই উদ্বিগ্ন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা, রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, শিশুদের কয়েক ধরনের রোগের টিকা আমাদের এখানে নেই। যেমন বর্তমানে বিসিজি, পেন্টা, পিসিভি টিকা আমাদের এখানে শেষ হয়ে গেছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু দু সপ্তাহ ধরে আমাদের এখানে টিকা নেই বলে তিনি স্বীকার করেন।কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশা খান শিশুদের টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শিশুদের টিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত শিশুদের টিকা সরবরাহের ব্যাপারে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যেতে পারে, এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন সময় বা তারিখ জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102