শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ ঈদ আনন্দ!

Coder Boss
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩১ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।

বছর ঘুরে এলো আবার রমজানের সেই ঈদ
আনন্দের ঐ ফল্গুধারায় চোখেতে নাই নিদ!
আতর গোলাপ সুগন্ধি মেখে যাচ্ছে সবে মাঠে
ইঁট ভাঙা জয়গুনের মার, হাতুড়ি ইটে খাটে!

সবার জন্য ঈদ কি সমান, আনন্দ সুখ বাটে
কেউ যায় নামাজ পড়তে, কেউ মাঠে ঘাটে!
কেউ খায় কোর্মা পোলাও বন্ধু বান্ধব সাথ
কেউ খায় গত রাতের জল দেয়া ভাত!

কোর্মা পোলাও পান্তা ভাতে হয় কি কভু মিল
ঈদের দিনেও দেরি হলে পিঠে পরে কিল!
একঘন্টা দেরি হলে পয়সা নেয় কেটে
একদিন ইট না ভাঙলে, ভাত পড়ে না পেটে!

তিন সন্তান ফেলে সোয়ামী, নিরুদ্দেশ তার হলো
সে-ই থেকে জয়গুনের মা, ইঁট ভাঙায় যোগ দিলো!
জয়গুন ঘরে ভাই-বোন সামলায়, মায় ভাঙে ইট
সেই থেকে জানে না তারা, কবে আসে ঈদ ?

ইট মহাজন জয়গুনের মার দেহ চেখে খায়
এক মহাজন পাল্টে মায় অন্য মহাজন যায়,
এমনি ভাবে কাটছে জীবন বছর আট-দশ
ষোড়শী জয়গুন কে নিয়ে, আর-এক হাফ ফাঁস!

ঈদ কি শুধু ধনীর জন্য দিছেন মালেক সাই
লক্ষ লক্ষ জয়গুনের মার দেখার কেহ নাই !!!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102