শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ আনন্দ বেদনায় ঈদ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

কলমেঃ আফজাল হোসেন

কারো ঘরে খুশির জোয়ার,

বইছে ঈদের দিনে,

কেউবা অশ্রু ঝড়ায়

বসে ঘরের কোণে!

ঈদ আনন্দ বয়ে আনে

অনাবিল সুখ;

যাদের স্বজন দুর প্রবাসে

মলিন তাদের মুখ!

কেউবা পরে রঙিন জামা,

ঘুরছে মাঠে-ঘাটে,

কেউবা আবার অনাহারে

উপোসে দিন কাটে!

কেউবা খায় আজ কোর্মা, পোলাও,

নিজের পেট পুরে,

কেউবা আবার খালি পেটে

ঘুরে দ্বারে দ্বারে।

সখিনা বিবির নেংটা ছেলে

ধরেছে ভীষণ জিদ্

“নতুন জামা কিনে দাও মা

আজ যে খুশির ঈদ!”

মা তারে কয় কেঁদে কেঁদে

“জিদ করিস্ নে বাপ!

ঈদ আনন্দ মোদের নয়

ভাগ্যের পরিতাপ!

বাপ মরেছে, অভাগা তোর,

ভিক্ষে করে খাই,

ভাত জোটেনা,জামা কেনার

টাকা কোথায় পাই?”

ঈদ আনন্দ সার্বজনীন

সবাই যেন পায়,

গরীব -দুঃখীর খোঁজ নিতে

সবারই আছে দায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102