বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

খুলনা জেলায় কনস্টেবল পদে নিয়োগ, ২০২৫ এর প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো:

০৬ এপ্রিল ২০২৫ সকাল ০৮.০০ ঘটিকায় খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা রিক্রুট বোর্ডের সভাপতি জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্সে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে সকল যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফিং করেন। তিনি বলেন, আপনারা কেউ কোন দালাল বা প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। নিয়োগ হবে সম্পূর্ণ প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ ব্যাপারে কারো সাথে আর্থিক লেনদেন না করতে সকলকে সতর্ক করেন।

এ-সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102