রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরায়লে গনহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ, চট্টগ্রাম

ইসরায়েল বাহীনির নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল লোহাগাড়া উপজেলা সদস্য সচিব রাশেদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান, এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলটি মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা চত্বর থেকে শুরু করে উপজেলা শহরের মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী কাঁচা বাজারে গিয়ে শেষ হয়, এসময় বিক্ষোভকারীরা কিছু ইসরায়েলি পণ্য ধ্বংস করে এবং ইসরায়েলি প্রধামন্ত্রী নেতানিয়াহুর ছবি সম্বলিত ফেস্টুন পুড়িয়ে নৃশংস গনহত্যার প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবুল বশর, রেজাউল করিম, রকিবুল ইসলাম বাচ্চু, মোরশেদ, মাঈনুদ্দিন ইমন, ওহি উল্লাহ আরফাত, কাইছার আহমেদ মুন্না, মোহাম্মদ মিজান, ফোরকান উদ্দি সায়েম, সাইফুল ইসলাম, কামরুদ্দিন সাজু, আনোয়ার, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শহিদ, জিসান আহমেদ, আব্দুল শুক্কুর, এস.এম.সাইমুন,
উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ খাঁন, ছাত্রদল নেতা তাহাসিন, শ্রমিকদল নেতা মোহাম্মদ জাহেদ, সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আকিল, মোহাম্মদ শহিদসহ উপজেলার ৯ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102