শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ আজ তোমাদের দরকার

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮১ Time View

কলমেঃ  দেবিকা রানী হালদার

আজ তোমাদের মত অকুতোভয় সৈনিক দরকার
প্রতিবাদী হতে পঁচা রাজনীতির বিরুদ্ধে বা অগোছালো সরকার!
কোথায় সূর্য্যসেন, ক্ষুদিরাম, তিতুমীর, মজনু শাহ
দেশপ্রেমের গুরু ছিলে আমাদের নাই যাহা!

আমরা দেশের সম্পদ করি লুট পাট সবে মিলে
সামনে যতটা এগোয়, আমরা টেনে পিছে নেই তিলে তিলে!
নির্বোধ জনগন ধর্ম প্রাণ না-বুঝে দেয় হাত তালি
আমরা দেশের বুক চিরে রক্তপান করি ট্রেজারি করি খালি!

জীবনে যাইনি মসজিদ মন্দির পড়িনি নামাজ
জনগণকে ধোকা দিতে পড়তে হচ্ছে ধর্মীয় লেবাস!
এদেশের জনগণ লেবাস গেরুয়া তিলক বড় মানে
কোথায় বিক্রি হয় দেশ, মার্কিন ভারত পাকিস্তান কে গোনে ?

শকুনির সেন দৃষ্টি সুজলা সুফলা এ-ই বাংলায়
যতটুকু উপরে উঠে, আবার ভণ্ডামির রাজনীতি টেনে নামায়, তলায়!
দরিদ্র দেশ থেকে মধ্যম আয়, তারপর বিশ্ব কাতারে
আবার বৃহৎ শক্তির দেশ পয়সা ঢালে, “ফকির কর, যা তারে! ”

লেবাস ধারীরা মাঠে নামে যেন স্বর্গ দিয়েছে ধরা
এতো স্বর্গ নয়, গরীব ছোট্ট দেশটাকে পায়ে পিষে মারা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102