বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রামপাল উপজেলায় মৎস্য ঘের লুট ১৫ লাখ টাকার ক্ষতি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

বাগেরহাটের রামপালের পেড়িখালীর একটি মৎস্য ঘেরে হামলা চালিয়ে ৩৮ টি বিদেশী গাড়ল (ভেড়া), মাছ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এতে ঘের মালিকের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। এ ঘটনায় ঘের মালিক মহাশীন বাদশার, স্ত্রী নুরুন্নাহার আক্তার বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বাদী হয়ে ৭ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামী করে রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের আলহাজ্ব গোলাম মোস্তফার ছেলে মোঃ মহাশীন বাদশা তার নিজ জমি সহ অন্য জমি লিজ নিয়ে প্রায় ৪০ একর জমিতে শান্তিপূর্ণভাবে মৎস ঘের করে ভোগদখল করে আসছেন। ঘের মালিক মহাশীন বাদশাহের অনুপস্থিতিতে গত ইংরেজি ৯ এপ্রিল বুধবার দিন গত রাত ১২ টার সময় কতিপয় দূর্বৃর্তরা ঐ ঘেরে হানা দেয়। এজাহারে উল্লেখ করা পেড়িখালী গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের ছেলে ইয়াহিয়া হাওলাদার, মৃত আস্বাব আলীর ছেলে মিজান শেখ, নাজিম ইজারদারের ছেলে আব্দুল্লাহ ইজারদার, ইস্রাফিল লাঠিয়ালের ছেলে মুক্ত লাঠিয়াল, আ. করিম লাঠিয়ালের ছেলে মফিজ লাঠিয়াল, মৃত বারিক শেখের ছেলে জিয়া শেখ ও মৃত সেকেন্দার শেখের ছেলে ইদ্রিস হাওলাদারসহ অজ্ঞাত ১৫/২০ জনের একটি ঘের দখলবাজ সন্ত্রাসী অবৈধভাবে ঘেরে প্রবেশ করে তান্ডব চালায়। তারা দেশীয় অস্ত্রের মুখে ঘের পাহারাদার শহিদুল ইজারদার, সবুর গাজী, রুহুল আমীনকে জিম্মি করে মারপিট করে ঘেরের গোয়ালে থাকা বিদেশী জাতের ৩৮ টি বড় গাড়ল (ভেড়া) লুট করে নেয়। এসময় দুর্বৃত্তরা ঘেরে থাকা একটি বড় নৌকা, সোলারের ব্যাটারি, জাল, টর্চ লাইট, বিভিন্ন প্রজাতির মাছ ও দা ও চাল লুট করে নেয়। এতে তাদের প্রায় ১৪ লক্ষ ৭৪ হাজার ৫শ টাকার ক্ষতি হয়।
খবর পেয়ে রামপাল থানার ওসি ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াহিয়াসহ অন্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার হুসিয়ারি দিয়ে বলেছেন, যারা এমন কাজ করেছে তারা ২৪ ঘন্টার মধ্যে ভেড়াসহ লুটের মালামাল ফেরত দিবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে ঘের মালিক মহাশীন বাদশার স্ত্রী নুরুন্নাহার ও তার ছোট ভাই কামরুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত একের পর এক আমাদের বৈধ মৎসঘেরে হামলা ও লুটপাট চালাচ্ছে। কোথাও কোন অভিযোগ করলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার সাথে কথা হলে তিনি ঘাটনার বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধী যত শক্তিধর হোক, তাদের ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102