শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ আমার গাঁয়ে আসো যদি

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২২ Time View

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

 

আমার গাঁয়ে আসো যদি,
পেলে গ্রীষ্মের ছুটি।
সারা গাঁয়ে ঘুরে বেড়াবো,
সকল ছেলে জুটি।

আঁকা বাকা গাঁও খানি মোর
চলেছে দুরের পথে।
সবুজের ঢেউ দোল খেয়ে যায়,
কোন সারথি’র রথে।

আমার গাঁয়ে মেঠো আল পথ,
দুই ধারে তাঁর ক্ষেত।
আরও অনেক গাছ গাছালি,
সবুজ বাঁশ বেত।

আমার গায়ে আছে অনেক,
আম কাঁঠালের গাছ।
ময়না শালিক টিয়ে কোকিল
করছে তাঁরা বাস।

আমার গাঁয়ে ফুল বাগিচায়,
ফুটেছে হরেক ফুল।
মৌমাছিরা বসে সেথায়,
খায় আরও মধু দুল।

আমার গায়ের পাশে আছে,
ছোট্ট একটা নদী।
এঁকেবেঁকে চলেছে বয়ে,
দেখতে তুমি যদি।

পূর্ব আকাশে সূর্য উঠে,
পাখিরা উঠে জেগে।
ডানা মেলে উড়ে পাখিরা,
মেঘ পরীদের বেগে।

সন্ধ্যা হলে পাখিদের দল ফিরে,
আপন নীড়ের দেশে।
চাঁদ উঠেছে তাঁরা ভেসেছে।।
নীল আকাশে শেষে।

আমার আসো যদি তুমি,
পেলে গ্রীষ্মের ছুটি।
পাড়া গায়ে করবো খেলা,
সকল ছেলে জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102