বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে এনায়েতপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ Time View

ইছাহাক আলী , এনায়েতপুর, (সিরাজগঞ্জ):

ফিলিস্তিনে ইসরায়েল কতৃক বর্বর গণহত্যার প্রতিবাদে আজ (১৩ এপ্রিল) রবিবার এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদী মিছিলটি এনায়েতপুর হাট জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তব্য প্রদান করেন
বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার
সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী প্রমুখ।
বক্তাগণ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীগণ বলেন, তারা জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান।নতুন করে ইসরায়েলের পণ্য এনায়েতপুরে ঢুকতে দেওয়া হবে না। তারা আরও বলেন, তবে কোন দোকানে হামলা করা যাবেনা। তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানরা একদিন বিজয়ী হবে ইনশা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102