বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ১৪৩২ উদযাপন হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন হয়।

উপজলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা সদরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে স্হায়ী মঞ্চে এসে শেষ হয়।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিক প্রতিনিধিরা।
আয়োজনে ছিল বৈচিত্র্য ও সর্বজনীন অংশগ্রহণ, যা বর্ষবরণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, “এ বছর বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে।”

নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজন করে বৈশাখী শোভাযাত্রার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102