মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

নিয়ামতপুরে র‍্যাবের অভিযানে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৭ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে উপজেলার বরেন্দ্র বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের  মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মাসুদ রানা (৪০) ও শ্যামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে
মো. তরিকুল ইসলাম (৩২)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে র‌্যাব-৫ এর পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা র‌্যাব-৫  জানতে পারে বুধবার সকাল পৌনে নয়টার দিকে মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনায় নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102