কবিতাঃ ব্যথার স্মৃতি
Coder Boss
-
Update Time :
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
-
১৬৪
Time View
মহম্মদ সফিকুল ইসলাম
কে ডাকে আজ ভোরের আলোয়
খন্ড আশা জুড়ে,
স্বপ্নগুলো ডানা মেলে
উড়ছে বিঘ্ন তুড়ে।
হারানো ঢেউ খুঁজে পেতে
অথৈ জলে ভাসি,
মিশরের নীল নদের তীরে
শুনছি মমির হাসি।
সাহারার তাপ দ্বিগুণ হয়ে
বক্ষ ফাড়ে বালি,
ছিন্ন হৃদয় জ্বলে ছারখার
পলাতক আজ মালি।
পাথর চাপা বুকে ভেতর
রক্তেরা ঢেউ খেলে,
অমানিশা চাঁদের বুকে
বারুদরুটি বেলে।
তোমার ডাকে কর্ণকুহর
গভীর রাত্রী জাগে,
আগমনী বার্তা পেয়ে
সকল কষ্ট ভাগে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category