বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর প্রবীণ সাংবাদিক মো. আবু তাহের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ Time View

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর প্রবীণ সাংবাদিক মো. আবু তাহের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দেরা।
নরসিংদী প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র নরসিংদী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো. আবু তাহের আর নেই। তিনি শনিবার (১৯ এপ্রিল) ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ——– রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর চিনিশপুর ঈদগাহ মাঠে তা্ঁর জানাজা নামাজ শেষে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি, দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নরসিংদী জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া, নরসিংদী প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য এবং দুই বার আহবায়কের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহাবয়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন ও সদস‌্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, সাবেক সভাপতি মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, সূজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক হলধর দাস,সাংবাদিক জয়নুল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান, পিপি আব্দুল বাছেদ, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি মো: সোহেল এস হোসেন ও সেক্রেটারী, দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাত হোসেন রাজুর
পিতা মরহুম আবু তাহের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102