শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

কবিতাঃ জন্মদিনের উৎসব

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ Time View

কলমেঃ গোলাম সরোয়ার খান

নাত বৌ গাঁথে ফুল মালিকা
নাত্নী সাজায় ডালা,
মোর বঁধূয়া পাঙ্খা নাড়িয়া
শুখায় ঘামগুলা।

গ্রীষ্মের এই ভরা দুপুরে
লোডসেডিং হলে,
গতর ঘেমে টপ টপ করে
ঘাম ঝড়ে কপালে।

জন্মদিনের উৎসব হবে
নানান আয়োজন,
প্রকৃতির সব রসদ দিয়েই
মিটাবে প্রয়োজন।

কৃত্রিমতা বাহুল্যে যাক
কেশ যখন পাকা,
গন্ডের ত্বক কুঁচকে গেছে
দন্তহীন মুখ ফাঁকা।

বয়স যাই হোক তাই বলে কি
হবেনা আঁলপনা আঁকা!
সাজিয়ে গুছিয়ে বুড়িরে দিছে
দেখি ঘার করে বাঁকা।

তপ্ত দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে
ঘরের মেঝেতে বসে,
উজ্জ্বল আলোয় মুখখানি তার
সোনালী আভায় ভাসে।

ষাটোর্ধ বয়সেও ষোড়শীর রূপ
অন্তর দৃষ্টিতে আসে,
কি মহনীয় মায়াবী চেহারায়
ফোকলা দাঁতেও হাসে।

বিধাতার কাছে আর্জি জানাই
যতই থাকুক ত্রুটি,
মরনের আগে মারিওনা মোদের
ভেঙে দিয়ে জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102