শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু! জগন্নাথপুরের ইসহাকপুরে ‘ত্রিশ ঘর গুষ্টির’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতা: আমি পারভেজ বলছি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View

কলমে: মোহাম্মদ ফয়সাল
মিরসরাই, চট্টগ্রাম

আমি পারভেজ, তিন বছরের ক্লাসের খাতা,
ডায়েরির পেছনে লেখা—”ইঞ্জিনিয়ার হবো, কথা দিচ্ছি মা।”
হোস্টেলের বারান্দায় গল্প, ক্যাম্পাসের চা,
আর একটুখানি হাসি—তাতেই গলা টিপে ধরলে না?

হাসলাম তোদের দিকে? না হয় ভুল করেই হাসলাম,
তুই তো ভাই ছিলি, তুই তো বললি—”দেখা হবে সন্ধ্যায়।”
সন্ধ্যা এলো, সঙ্গে এলো ধারালো ইস্পাত,
বন্ধুরা দূরে, আর তোরা সাত।

শাটার নামল, আমি ভাঙলাম,
রক্তে ভেজা হাত উঁচু করেও কিছু পেলাম না।
সিকিউরিটি ছিল, তবে ‘অফিস টাইম’ শেষ,
আমার প্রাণের দাম তোদের নীতিমালায় নেই—দুঃখ এই বেশ।

শিক্ষক দেখেনি, প্রশাসন ব্যস্ত,
মা কাঁদে—”আমার ছেলে ছিল না কি যথেষ্ট?”
টিভিতে নাম, পোস্টারে ছবি,
তবে কি মৃত্যুই আজ আমার পরিচয় হবে চিরকবি?

আমি পারভেজ, বলছি কেবল একবার,
পরের পারভেজ যেন না মরে এভাবে হার।
বিশ্ববিদ্যালয়, শহর, সমাজ—জেগে ওঠো,
তুচ্ছ কারণ যেন না হয় আবার মৃত্যুর চোখে চোখ রাখার রথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102