শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

খুলনা পুলিশ সুপার মহোদয়ের সম্মেলন কক্ষে অপরাধ ও মাসিক কল্যাণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ:

২৩ এপ্রিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৬, খুলনা জোন, খুলনার সম্মেলন কক্ষে “মাসিক কল্যাণ সভা” ও “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অত্র ইউনিটের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন উক্ত সভায় সভাপতিত্ব করেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি-দাওয়া, সুবিধা অসুবিধা সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং উত্থাপিত সমস্যার তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।

এ সময় অত্র ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কল্লোল কুমার দত্তসহ পুলিশ পরিদর্শকবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিতিতে উক্ত আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102