বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

চট্টগ্রাম সীতাকুণ্ডে ১১ বছরের মেয়েকে নিয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View

 

ওমর ফারুক, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভা ভোলাগিরি এলাকায় এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে অভিযুক্ত পিতা নুরনবী তার ১১ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান জনিকে যৌন হয়রানির মত ঘৃণ্য কাজে লিপ্ত ছিলেন। বিষয়টি মেয়েটি নিজে মুখ খুলে সালিশকারীদের জানায়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার (২১ এপ্রিল)চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দফায় দফায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছে গেছে।

ভিকটিম নুসরাত জাহান জনি (১১)কে স্থানীয় কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ শারীরিক পরীক্ষা করানো হয়। চিকিৎসক ডা. প্রমি আফরিন সাইফি কর্তৃক স্বাক্ষরকৃত মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়- শিশুটির মানসিক প্রতিক্রিয়া বিশ্লেষণে বোঝা যায়, সে ট্রমার মধ্যে রয়েছে।প্রস্রাবনালীর স্থায়ী জ্বালাভাব ও অস্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যোনিপথে সম্পূর্ণ লালভাব ও অস্বস্তি ছিল। সারা শরীরে অস্বাভাবিক বিদ্যুৎচালনার মতো অনুভব ও স্পর্শজনিত ভীতি প্রকাশ করেছে। ডা. প্রমি আফরিন সাইফি উল্লেখ করেন, “যা শুনা ও পর্যবেক্ষণে যৌনীয় সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে।”

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। মেয়েটির বক্তব্য গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।”

এদিকে পুরো এলাকায় নেমে এসেছে নিন্দার ঝড়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102