বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুর সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View

 

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তে ভারত থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে ফেরার সময় ইয়াবা ট্যাবলেটসহ লোকমান হেকিম (৪২) নামের এক ব্যাবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

আজ ২৩ এপ্রিল বুধবার সকালে ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিয়মিত অভিযান কালে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটছড়া নামক স্থান হতে ইয়াবা ব্যবসায়ীলোকমান হেকিমকে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বুধবার দুপুরে সংবাদ’কে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিমকে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102