শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ কবিতাঃ কেউ হাত বাড়াক শুধু!

কবিতাঃ মাটি – কলমেঃ মোঃ মামুন সিকদার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ Time View

 

মাঠ ভরা জোড়া ফসলের ক্ষেতের দিকে
অবাক বিস্ময়ে তাকায় ক্লান্ত চাষী!
আপন মনে প্রশ্ন জাগে
ভূমি এতো উর্বর কেন?
কেন এই মাটিতে ফসলের এমন ছড়াছড়ি?

অতীতের আয়না হাতড়িয়ে বোঝে
এই মাটিতে মিশে আছে–
এদেশের বীর সন্তানদের রক্তবীজ,
নদী গুলোতে আছে হাজারও মায়ের চোখের জল।
এমন মাটি-জল আর কোথায় আছে?

এদেশের মাঝি, রাখাল,বাউল
কোথায় পেলো এমন পাগল করা সুর?
কোথায় পেলো এমন সুমধুর কন্ঠ?
কোকিলের মিষ্টি মধুর কুহুতান।

ঢোল,একতারা,খন্জনী হয়েছে তার দোসর;
কৃষ্ণচূড়ার কুঁড়ি দিয়েছে শব্দ,
কার সাধ্যি আছে এমন গান বানাবার?
ভিনদেশী কোথায় পাবে এমন মধুর কন্ঠ?
এই মাটিতে,কোথা থেকে এলো এত কবি?
কে জন্মালো এতো লেখক?

বর্ষার বিলে ফোটা লাল-সাদা শাপলা,
শরতের শিউলীর গন্ধ,
দক্ষিণা বাতাস উদাসী জোছনা
কলমের তুলি নিতে বাধ্য করেছে লেখককে।
শ্রমিক,চাষা,বৃদ্ধ বা কিশোরকে
এই মাটি একদা বানিয়েছিলো অকুতোভয় যোদ্ধা।

বাংলাই হোক আমার শেষ ঠিকানা
এই মাটির উর্বরতায় মিশে ধন্য হোক দেহ।
হয়তো একদিন আমার বুকের উপরে,
দুলবে সোনালী ধানের শীষ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102