শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতা- দুঃখী ছেলেটার গল্প

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ Time View
কলমে- শেখ মিন্নাতুল মকসুদ অর্চি
দুঃখী ছেলেটার গল্প বলি,
-জিজ্ঞেস করলাম একদিন তাকে
আচ্ছা কার বই পড় গল্পের?রবীঠাকুর,হুমায়ুন আহমেদ নাকি শেক্সপিয়ার এর?
বিষন্ন স্বরে বললো, চাকরির কিছু বই কিনে পড়া খুব দরকার…
-আমি বললাম : আচ্ছা এবার বলো তো ভবিষ্যৎ পরিকল্পনা কি?আমি তো স্বপ্নে দেখি বিশাল বড় কোনো তারকার মতো হয়েছি,অনেক নামডাক। আর তুমি কি দেখো?
-বললো : দেখি মাস শেষে বেতন পেয়েছি,সে বেতনে বাজার করে নিয়ে সংসার এর সবাই পেট ভরে এক বেলা ভাত খাচ্ছি।
-শুনে মন টা খারাপ হলো। প্রসংগ  বদলাতে বললাম, প্রিয় গান কি শুনি?
দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলো,
তুমি কি শুনেছো কভু জীবনের পরাজয়!
-বললাম, এমন উত্তর দাও কেন?এমনই কি তোমার স্বভাব?
-উত্তর দিলো,জানো না অভাবে নষ্ট স্বভাব!
-বললাম,বাসায় শুয়ে বসে সময় কাটে না আমার,তুমি রোজ গল্প করবে আমার সাথে?
-বললো,চাকরি খুঁজতে খুঁজতে কখন সকাল,কখন বিকেল টের পায় না, গল্প করার সময় কই!
চলে যেতে লাগলো, পিছন থেকে বললাম, হাসো না কেন একবার ও?
-বললো,জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, হাসি আসে না।বুকে ব্যথার পাহাড়,কপালে চিন্তার ভাজ,ঋণেজড়িত জীবন, শূন্য পকেট,ঘরে অসুস্থ বাবা-মা, অভুক্ত ভাই-বোন। এজীবনে হাসি আসবে সেই স্বস্তি কোথায়?
-আমি বললাম, তবে জীবন কিভাবে চলে?
-বললো,কাল ভালো কিছু উপায় হবে এই আশায়।
ছেলেটা চলে গেল, ছেড়া সেলাই করা জুতা, পুরনো শার্ট কলার ছেড়া,রং জলা প্যান্ট। ভাবলাম কত হাসি, ব্যঙ্গ করি তাকে নিয়ে কিন্তু মনের ভিতরে দুঃখ গুলো পুষে দুঃখী ছেলেটা কিভাবে চলে কেউ জানি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102