বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ এক নারী আটক

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৩৬ Time View

আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে দুটি বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাশের বসত ঘরের মাদক বিক্রেতা হাফিজুর রহমান নামের ব্যক্তি টের পেয়ে পালিয়ে গেছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দুটি বসতঘরে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী অঞ্জনা (২০)। তিনি সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গোপন খবর পেয়ে রামনগর গ্রামে আসামীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪০কেজি গাঁজাসহ ১নারীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102