বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জমে উঠেছে করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বনিক সমবায় সমিতির নির্বাচন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৪ Time View

 

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ

জমে উঠেছে সাঁথিয়া উপজেলার করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বনিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন ।কে পরবেন বিজয়ের মালা এ নিয়ে চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আগামী সোমবার (২৮ এপ্রিল) করমজা চতুর বাজার ইছামতি বিচিত্রা বিতান বনিক সমবায় সমিতি লিঃ এর নিজস্ব ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ৩৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার করমজা চতুর বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হিসেবে খ্যাত। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

এই নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা।

কথা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। নেই কারও প্রতি কোনো অভিযোগ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ  দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন যাইহোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা সবার।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ১ জন,  সাধারণ সম্পাদক পদে ৩ জন, সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102