বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সিলেটের বিশ্বনাথে আপন ভাইসহ ৩ পলাতক আসামি থানা পুলিশ গ্রেপ্তার করেছে

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে :

সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে আপন ভাইসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভার নরশিংহপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আব্দুস সালাম (৩৭) ও আবূল কালাম (৩৫) ও উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কিতাব আলীর ছেলে জিতু মিয়া (২০)। বিশ্বনাথ থানা পুলিশ শুক্রবার রাতে ও শনিবার ভোর বেলায় পৃথক অভিযান চালিয়ে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। আব্দুস সালাম ও আবুল কালামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে । সি.আর মামলা নং -৪৫(২০২৪)। এছাড়া আবুল কালামের বিরুদ্ধে জি.আর ৭৪(২০২৪) নম্বর মামলা রয়েছে। অন্যদিকে জিতু মিয়ার নামে ৯৭(২০২৪) নম্বর মামলা রয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানিয়েছেন , বিশ্বনাথ থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102