সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিয়াম ল্যাবরেটরি স্কুলে Petra কোম্পানির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ

গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরি স্কুলে Petra কোম্পানির উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সানন্দে সম্পন্ন হয়েছে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে:
“ক” গ্রুপ (প্লে ও নার্সারি):
১ম স্থান: সুবাহা হালিম সুন্নাহ (নার্সারি)
২য় স্থান: মোবাসিরা আহমদ তাবিয়া (নার্সারি)
৩য় স্থান: মেহজাবিন (প্লে)
“খ” গ্রুপ (প্রথম ও দ্বিতীয় শ্রেণি):
১ম স্থান: আব্দুল্লাহ আল সিফাত (দ্বিতীয় শ্রেণি)
২য় স্থান: ফাহমিদা রহমান নিহা (প্রথম শ্রেণি)
৩য় স্থান: পঞ্চম অধিকারী শুদ্ধ (দ্বিতীয় শ্রেণি)
“গ” গ্রুপ (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি):
১ম স্থান: ফাবিহা বুশরা (চতুর্থ শ্রেণি)
২য় স্থান: জুনায়েদ সিদ্দিকি দিনান (পঞ্চম শ্রেণি)
৩য় স্থান: জান্নাতুল ফেরদৌস ফাইজা (পঞ্চম শ্রেণি)

অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে, গোয়াইনঘাট উপজেলা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ,যুবদল নেতা আব্দুল হালিম প্রমূখ ওকে

অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে হাতে পুরস্কার তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর উৎসাহ ও সৃজনশীলতার প্রশংসা করেন।
স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক নুরুল ইসলাম Petra কোম্পানিকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102