বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তারেক জিয়ার খালাতো ভাই,সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কারাগারে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও তারেক জিয়ার খালাতো ভাই নীলফামারী ডোমার ডিমলা.১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তুহিন আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। পরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতিও বেগম খালেদা জিয়ার বোনের ছেলে।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জানান, তুহিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার আবেদনও করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়া হয় বলে জানান তার আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন।
দুদকের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তুহিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে তিন ও পাঁচ বছর করে মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা একত্রে কার্যকর হওয়ায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে।
অপরদিকে, অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালেই তুহিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দেশান্তরী হয়ে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে অবস্থান করে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
এদিকে বিকেলে জামিন আবেদন আদালতে নামঞ্জুর হওয়ায় তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারী জেলা বিএনপি,পৌর বিএনপি,সদর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102