বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে তারজিনা বেগম (৫০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যরা বলছেন অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ।
গতকাল (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাড়ইল ইউনিয়নের শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে। ওই নারী একই এলাকার মৃত তফির উদ্দিনের স্ত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাতঘরা গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ি থেকে ১০০ ফিট দুরে কবরস্থানের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনরা তার ছেলেকে জানালে তাকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের কাছে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
# ৩০ এপ্রিল ২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102