বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা:

৩০ এপ্রিল , ২০২৫
মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ মোঃ আজম (৩০) ও আকিদুল মাওলা নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা,বিপিএম পিপিএম মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মাগুরার সার্বিক তত্ত্বাবধানে মাগুরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ অসিত কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২৫ ইং বেলা ১১:৩০ ঘটিকায় সময় মাগুরা পারনান্দুয়ালী মডেল মসজিদের সামনে হইতে গোল্ডেন লাইন পরিবহন যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৭ পরিবহনের গাড়ি তল্লাশি করিয়া ডিবি পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আজম (৩০), পিতা- মোঃকামরুল ইসলাম সাং- সরল বাজার মহুরিপাড়া দিঘীরপাড় থানা – বাঁশখালী জেলা- চট্রগ্রাম ধৃত করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামী ২। আকিদুল মাওলা (৩৫),পিতা-গোলাম মাওলা সাং- পারনান্দুয়ালী বেপারীপাড়া থানা-মাগুরা জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে।
এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102