রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের গরমে কষ্ট লাঘবে ২ টি আইপিএস প্রদান

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো চীফ

গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহে হাসপাতালে ভর্তি রোগীদের বিদ্যুৎ বিভ্রাটের সময় অতিরিক্ত গরমে কষ্ট লাগবে স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) চালু করা হয়েছে।

৩০ এপ্রিল, বুধবার আইপিএস আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে জরুরি ওয়ার্ড, নারী ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা যাবে, ফলে রোগীদের জীবনরক্ষা ও চিকিৎসা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে। বিশেষ করে নবজাতক ও বয়স্ক রোগীদের জন্য এই ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, “গরমে রোগীদের দুর্ভোগ কমাতে আমরা আইপিএস স্থাপন করেছি। বিদ্যুৎ না থাকলেও এখন ফ্যান ও প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি সচল রাখা সম্ভব হবে।”
উল্লেখ্য এই মহতী উদ্যোগে এগিয়ে আসেন অধ্যাপক মাওলানা আবুল কালাম সাহেব, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা, এম,এ ছলিম উদ্দিন চৌধুরী খোকন, সদস্য দক্ষিন জেলা বিএনপি এবং সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক জিয়া যুব বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী পদুয়া ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন স্যার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল, নার্সিং সুপারভাইজার অনিতা রানি, ওয়ার্ড ইনচার্জ নিলুফা আক্তার এবং এম.টি. ইপিআই মোহাম্মদ আলি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন স্যার মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102