বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেফতার

Coder Boss
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮৯ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী না‌মে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার ক‌রে‌ছে সেনা‌বা‌হিনী। শ‌নিবার সকালে সদর উপ‌জেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদা‌রের স্ত্রী। এরপর সকাল সা‌ড়ে ১০টার দি‌কে কা‌মিনী‌কে কুষ্টিয়া ম‌ডেল থানা‌ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। প‌রে পু‌লিশ তাকে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠি‌য়ে‌ছেন। এর আগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির বাদী হ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলার প্রধান আসামী হ‌য়ে তি‌নি পলাতক ছি‌লেন।

মামলার এজাহারসূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যা‌প্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃ‌ত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডি‌মের দোকা‌নঘ‌রে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হো‌সেনের টিম উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় সে‌ভেন স্টার ডিম ভান্ডার না‌মের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কা‌মিনী ও তার সহ‌যো‌গি ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। এ ঘটনার পর

উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদার‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।
এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হো‌সেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102