বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

Coder Boss
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৩ Time View

 

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন,
ব্যুুরো প্রধান, নওগাঁ:

৩ মে ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজশাহী রেলওয়ে গেট সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ‘সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ করে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করো’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মানববন্ধনে বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগের জেলা ও উপজেলার শাখার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। সাথে সমাজকর্মী ও সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীগন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “সাংবাদিকরা প্রতিনিয়ত তথ্য সংগ্রহ ও প্রচারে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। কোথাও আইনের অপব্যবহার, কোথাও আবার প্রভাবশালীদের হুমকি ও নির্যাতন। এসব বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না।”

তারা আরও বলেন, “গণতন্ত্র ও সুশাসন টিকিয়ে রাখতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। সরকার ও সংশ্লিষ্ট মহলকে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বক্তৃতা রাখেন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102