বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

কটিয়াদীর যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৯ Time View

 

 রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবক মালয়েশিয়া চাকরিরত অবস্থায় এক মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায়  মৃত্যুবরণ করেন।নিহত যুবক কটিয়াদী উপজেলাস্থিত পৌরসভার কাহাতের টিকি গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে আনার মিয়া (২৭)।
পারিবারিক সূত্রে জানা যায় সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আনুমানিক ৭ বছর পূর্বে নিহত আনার মিয়া মালয়েশিয়া চাকরির জন্য যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কুট  ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে নাইট ডিউটি শেষ করে বাই সাইকেল চালিয়ে নিজ বাসায় ফেরার পথে গাড়ি চাপায় মাথায় আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয় পুলিশ এসে আনার কে গুরুতর অবস্থায় স্থানীয় সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ৮ দিন পর চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।তার পরিবার ৩রা মে তার মৃত্যু সংবাদ জানতে পারেন। নিহত আনার মিয়ার স্ত্রী রোকশানা বেগম জানান, কয়েক মাস আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। আমার স্বামী এভাবে মারা যাবে, আমি স্বপ্নেও ভাবিনি। যদি জানতাম, তবে আমি তাকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই। আনার মিয়া মৃত্যুকালে এক ছেলে দুই মেয়ে ও তার স্ত্রী কে রেখে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102