বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

জামালগঞ্জের রক্তি নদীতে ২৬৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার- ০৩

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৩ Time View

 

আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে ২৬৪ বোতল বিদেশি মদ ও নৌকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীর ভিতর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. সাকিবুর রহমান (৩২), মৃত শমসের আলীর ছেলে জুনেল মিয়া (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)পুলিশ জানায়, খবর পেয়ে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রক্তি নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনক নৌকায় তল্লাশি করা হয়। এতে ২৬৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ নৌকাযোগে বিভিন্ন রোডে স্থানীয় এলাকাসহ রাজধানীতে বিক্রি করে আসছে।জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102