বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

রূপসায় ভাতিজার আঘাতে চাচা আহত হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৯ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

রূপসার ঘাটভোগ গ্রামে ৩ মে সন্ধ্যায় জমিজমা সক্রান্ত বিবাদের জেরে ভাতিজা মোঃ মামুন শেখ (৩০)ও সুমন শেখ (২৪) তাদের আপন ছোট চাচা মোঃ রেজাউল শেখ (৫৫) এর সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে মামুন শেখ বাশের লাঠি দিয়ে মেরে আহত করে। এ সময় আহতের মেয়ে তনু(১৫) তার পিতার চিৎকার শুনে এগিয়ে আসলে সুমন শেখ তার চুল ধরে মাটিতে ফেলে দেয়। তাদের সেজ চাচা মোঃ আলী আহম্মেদ শেখ (৬৮) মামামারি ঠেকাতে গেলে তাকেও মারতে উদ্যত হয় এবং মোঃ রেজাউল শেখ এর শার্ট ছিড়ে ফেলে শার্টের পকেটে থাকা বিশ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত কে রাতে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহতের ভাই মোঃ আলী আহম্মেদ শেখ জানান, জমিজমা বিষয়ে বিবাদ থাকার কারনে আমিন দিয়ে জমি মাপার কথা ছিলো আগামী সোমবার। জমি মাপা হলে সবাই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং বিবাদ মিটে যাবে। আমিন আসার কথা শুনে আমার দুই ভাতিজা ক্ষিপ্ত হয়। আমার ভাই ৩ তারিখ সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল এ সময় আমার দুই ভাতিজা তার উপর চড়াও হয়ে মেরে আহত করে। ভাতিজি ঠেকাতে আসলে তার চুল ধরে মারে। আমি ঠেকাতে আসলে আমাকেও মারতে উদ্যত হয়। তারা ভাইয়ের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয় এবং গায়ের জামা ছিড়ে তচনছ করে ফেলে। পরে ভাইকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102