বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৯ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর থেকে:

কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বুধবার (৭ মে) সকালে তাদের আটক করা হয়। জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়াও রৌমারী থানা পুলিশ দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে। আটকদের মধ্য রোহিঙ্গা নাগরিক ২২ ও বাংলাদেশি নাগরিক ৮ জন।

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামকস্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102