শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

কবিতাঃ কবিগুরুর জন্মদিন!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৫ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিশ্ব কবি “রবি” !

সবাই তোমার “নোবেল” দেখে
আমি দেখি দূঃখ,
সারাজীবন কষ্ট পেলে
পেলে নাতো সুখ !

মা ‘সারদা’ চলে গেলেন
তোমায় রেখে একা,
স্ত্রী ‘মৃণালিনী’ গেলেন চলে
তোমায় করে ফাঁকা !

মেয়ে ‘বেণুকা’ মরার পরে
আবার পিতৃ হারা,
বিষাদময় জীবন তোমার
সুখ দেখি না ‘যাঁরা’ !

কনিষ্ঠ পুত্র গেলো মারা
তোমায় বিষাদে ভাসি,
বছর অন্তে এসেছে ‘যম’
কেড়েছে মুখের হাসি !

‘মীরার’ স্বামী ‘নগেন্দ্রনাথ’
ছিলো সেচ্ছাচারি,
কন্যা তোমার কেঁদেছে শত
আছাড়ি পাছাড়ি !

নগেন্দ্রনাথ ছিলো নেশাখোর
রোজ চাইতেো টাকা
“মীরার” উপর হতো অত্যাচার
তোমার পকেট ফাঁকা !

মনের কষ্টে দগ্ধে বলতে
ভগবান নাও তুলি,
স্বর্গে ওকে স্হান দিও
পাঠিও না ধরায় ভুলি!!

দূঃখী ‘মীরা’ চলে গেলো
তোমাকে না কয়ে,
দূঃখের সাগরে ভাসলে তুমি
হৃদয়ে ছিদ্র লয়ে !

এমনি ভাবে কত কষ্টে
আশিটা বছর পার
সবাই তোমার “নোবেল” দেখে
জানেনা ‘বুকের ভার’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102