শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন সহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩৭৫৬ কোটি টাকা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭৬ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ( একনেক) খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন সহ (২য় সংশোধিত) ৯ টি প্রকপ্ল অনুমোদন দিয়েছে। প্রকল্প বাস্তবায়নে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋন থেকে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে। বুধবার ৭ মে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদুজ্জামান মাহমুদ। একনেক সভায় সভাপতিত্ব করেন, প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মাদ ইউনুস। সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯ প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া প্রক্লপ্ল ঋন ৮১২ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা। তিনি আরো বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর ভবিষ্যৎ কি হবে তা বলতে পারছে না সরকার। সেকারনেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারনে নতুন কোন প্রকল্প হাতে নেবে না সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102