বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গরু চুরি দিনের পর দিন বেড়েই চলেছে বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৭ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনা বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডাকোট ইউনিয়নের ঝিনাইখালি গ্রামের মোঃ ওবায়দুর শেখ এর বাড়ির গরুর গোয়াল ঘর থেকে গতরাতে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে পাঁচটি গরু চুরি হয়ে যায়। ওই একই গ্রামের মাষ্টার সমীর কুমার দত্তের বাড়িতে গরুর গোয়ালের দরজার তালা ভেঙ্গে দুটি গরু চুরি হয়ে যায়। সকালবেলা ওবায়দুর শেখ ও মাষ্টার সমীর কুমার দত্ত যখন গোয়াল ঘরের থেকে গরু বের করার উদ্দেশ্যে গোয়াল ঘরে যায় তারা দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা এবং গোয়ালের ভিতর গরু নাই। তারা দুজন চিৎকার করে ওঠেন আশেপাশের লোকজন এসে দেখে গোয়াল ঘর শূন্য। ঝিনাই খালি গ্রামের মোহাম্মদ ওবায়দুর শেখ ও মাষ্টার সমীর কুমার দত্তর ছোট বড় সাতটি গরু চুরি হয়ে যায় গতরাতে। তারা সহ গ্রামের লোকজন তৎপর হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন, এখনো পর্যন্ত গরু বা গরু চোরের হদিস পাওয়া যায় নাই উক্ত গরু চুরির ঘটনায় স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102