শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন আজ (বৃহস্পতিবার) বিকেলে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের মাধ্যমে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্ব আলোকিত হয়েছে। তিনি জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন, যা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তিনি বৈষম্যমুক্ত সমাজ বা সামাজিক সমতা চেয়েছিলেন। জমিদার ভাবনা থেকে বের হয়ে এসে তিনি মানুষের কবি হয়েছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বঅঙ্গণে নিয়ে গিয়েছেন। তাঁর লেখা গীতাঞ্জলী বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে নতুন ভাবে তুলে ধরেছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও দার্শনিক। তাঁর সৃষ্টি মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করে। রবীন্দ্রনাথ সব সময়ই প্রাসঙ্গিক। তাঁর সৃজনশীল চেতনা ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উল্লেখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও লোকজ মেলা উপলক্ষ্যে ৮ থেকে ১০ মে-২০২৫ খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102